বন্দর সংবাদদাতা
বন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়সহ শামছুল স্টোর নামে একটি হার্ডওয়ার দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে অগ্নিকান্ডর ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সোমবার (৬ ফেব্রæয়ারি) দিবাগত রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান মালিক শামছুল হক জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে বেচাকেনা করে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরে লোক মারফতে জানতে পারি, আমার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে আমার দোকানের সামনে এসে দেখি আমার সব কিছু শেষ হয়ে গেছে। বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রাণহানীর সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সূত্রপাত তাৎক্ষনিক জানা যায়নি। তবে আমরা ধারণা করছি, সিগারেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। অগ্নিকান্ডের কারণ জানার জন্য আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।