Logo
HEL [tta_listen_btn]

কাশীপুরে ফেনসিডিলসহ – ২ কারবারি গ্রেফতার

কাশীপুরে ফেনসিডিলসহ – ২ কারবারি গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার কাশীপুর থেকে ৫ বোতল ফেনসিডিলসহ নুরে আলম (৪০) ও মনোয়ার(২৯) হোসেন আবির নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৫ ফেব্রæয়ারি) রাত পৌনে ১২টার দিকে কাশীপুরের পূর্ব আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি পুলিশ। গ্রেফতারকৃত নুরে আলম কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং মনোয়ার হোসেন আবির বাংলাবাজার ক্বারিবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচএম কামরুজ্জামান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলায় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশীপুরের পূর্ব আমবাগান এলাকা থেকে নুরে আলম ও মনোয়ার হোসেন আবিরকে গ্রেফতার করা হয়। নুরে আলমের কাছ থেকে ৩ বোতল এবং মনোয়ার হোসেন আবিরের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তারা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলেও মামলায় উল্লেখ করেন ডিবির এসআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com