বন্দর সংবাদদাতা
অপহরণেরপ্রায় দীর্ঘ ৮ মাস ৬ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে র্যাব-১১ এর সহযোগিতায় অপহৃতা তরুণী হেলেনা আক্তার (১৪) কে উদ্ধারসহ রবিউল হাসান শান্ত (২৩) নামে এক অপহারককে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রæয়ারি) রাতে ফেনী জেলার সদর থানার ফিরিঙ্গিপাড় এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী শান্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরআগে ২০২২ সালের ২৯ মে বন্দর উপজেলার তিনগাওস্থ মিনারবাড়ি এলাকায় ওই তরুণীকে অপহরণের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত অপহারকা রবিউল হাসান শান্ত লক্ষীপুর জেলার রামগড় থানার ভাটিয়ালপুর এলাকার হান্নান মিয়ার ছেলে। উদ্ধার হওয়া তরুণী হেলেনা আক্তার বন্দর তিনগাওস্থ মিনারবাড়ি এলাকার জুয়েল মিয়ার মেয়ে বলে জানা গেছে। পুলিশ অপহৃতা তরুণীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে সাথে গ্রেফতারকৃত অপহরণকারী রবিউল হাসান শান্তকে বুধবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণকরেছে পুলিশ। থানার তথ্য সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ মে সকাল ১০টায় বন্দর উপজেলার তিনগাওস্থ মিনারবাড়ি এলাকা থেকে তরুণী হেলেনা আক্তারকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে আত্মগোপন করে অপহরণকারী রবিউল হাসান ওরফে শান্তসহ তার সহযোগীরা। এ ঘটনায় অপহৃতা তরুণীর মা বাদি হয়ে বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে অপহরণের ঘটনার দীর্ঘ ৮ মাস ৬ দিন পর র্যাব-১১ এর সহযোগিতায় বন্দর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানার ফিরিঙ্গিপাড়া অভিযান চালিয়ে অপহৃতা তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী রবিউল হাসান শান্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।