বন্দর সংবাদদাতা
বন্দরে ভোক্তা সংরক্ষণ আইনে এক সবজি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ ফেব্রæয়ারি) দুপুরে বন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকতৃা ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম. কুদরত এ খুদা। তথ্য সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম. কুদরত এ খুদা বন্দর বাজার, ১নং খেয়াঘাটসহ বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর বাজারে সুমন নামে এক সবজি ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষ আইনের ২০০৯ এর ৩৯, ৫১, ৪৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও বন্দর ১নং খেয়াঘাটের একাধিক দোকানপাটে অভিযান চালিয়ে জরিমানা আদায় করার খবর পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, বন্দর থানার উপ-পরিদর্শক আবুল বাসারসহ সঙ্গীয় ফোর্স।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।