ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার পিঠালিপুল এলাকায় প্যারাডাইজ কেবলস লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধ করা ও ১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্যারাডাইজ কেবলসের প্রধান ফটকে এ সমাবেশ করেন তারা। এসময় শ্রমিকরা বিনা নোটিশে শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলন ডাক দেয়ার ঘোষণা দেন। এদিকে প্যারাডাইজ কেবলসের প্রধান ফটকে সকাল থেকে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্দোলনের পাশাপাশি শ্রমিক ও পুলিশের সাথে দফায় দফায় বৈঠক হয়। তবে এতে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূত্রে জানা গেছে, ফতুল্লার পিঠালিপুলে প্যারাডাইজ কেবলস লিমিটেডে কর্মরত ৬৫ জন শ্রমিককে বিনা নোটিশে ছাটাই ও ১৯ মাসের বকেয়া বেতন না দিয়ে সকাল থেকে তালা ঝুলিয়ে রাখা হয়।এতে সকল শ্রমিক ক্ষিপ্ত হয়ে ছাটাইয়ের কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ শ্রমিকদের কোন সমাধান না দিয়ে গা ডাকা দিয়ে চলে যায়। এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে ফ্যাক্টরীর মেইন ফটকে আন্দোলন করতে থাকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।