Logo
HEL [tta_listen_btn]

ম্যানেজার কাজলের লাশ নিয়ে বিক্ষোভ

ম্যানেজার কাজলের লাশ নিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
শহরের চাষাঢ়ায় গুলিতে নিহত ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ম্যানেজার শফিউল আলম কাজল (৫০) এর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন তার সহকর্মী ও এলাকাবাসী। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সন্ধ্যায় শহরের বাগে জান্নাত এলাকায় মরদেহ পৌঁছালে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় অভিযুক্ত আজহারসহ দোষীদের শাস্তির দাবি জানানো হয়। কাজলের মরদেহ ঘিরে তার সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারিতে আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম বলেন, আমাদের ম্যানেজার কাজল অনেক ভালো মানুষ ছিলেন। তার কোনো দোষ ছিল না। তাকে কোনো কথা ছাড়াই গুলি করে। আমরা এ ঘটনার বিচার চাই। দোষীদের ফাঁসির দাবি জানাই। কর্মচারী সোহাগ বলেন, আমাদের ম্যানেজারের মতো মানুষ হয় না। তাকে বিনা দোষে আজহার গুলি করেছে। আমরা তার ফাঁসি চাই। উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যান। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন কাজল। এরআগে রোববার (৫ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ ৫ জন। এরমধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল। এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বাদি হয়ে ভবন মালিক আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে আসামী করে সদর মডেল থানায় মামলা করেন। মামলায় আসামী বাবা ও ছেলেকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ঘটনার দিন সন্ধ্যায় পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা এর প্রতিবাদ করি এবং বলি, এ বিষয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলবো। কিন্তু তিনি কথা না শুনে দৌঁড়ে পিস্তল ও শর্টগান এনে গুলি চালান। আমাদের ম্যানেজার কাজলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, আমরা প্রাথমিকভাবে একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। রাগের বশেই এ কান্ড ঘটিয়েছেন বলে জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com