আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে নারীসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (৮ ফেব্রæয়ারি) আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদরের ছৈবাড়িয়া এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. শাকিল (৩৮), ব্রাহ্মণবাড়িয়া সদরের উলচাপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী মোসাম্মৎ খাদিজা বেগম ওরফে জান্নাত (৩০), ব্রাহ্মণবাড়িয়া কসবার কামালপুর এলাকার ফারুক মিয়ার স্ত্রী বাসনা (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কলেজপাড়া এলাকার কামাল মিয়ার স্ত্রী ফুলবানু (৪০)। র্যাব-১১ সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।