বন্দর সংবাদদাতা
বন্দরে বকেয়া গ্যাস বিল না দেয়ায় ২১টি বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রন্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। বুধবার (৮ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের লক্ষারচর ও কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে সোনারগাঁ তিতাস গ্যাস ট্রন্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানায়, আমাদের নিয়মিত বকেয়া গ্যাস বিল আদায়ের অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে বন্দরে মদনগঞ্জ লক্ষারচর ও কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় বকেয়া গ্যাস বিল আদায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লেখিত ২টি এলাকার ২১ জন গ্রাহকের মধ্যে ১৮ জন গ্রাহক তাদের বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত কোন গ্যাস বিল পরিশোধ করেনি। এ ঘটনায় জিরো পেমেন্ট ১৮ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সে সাথে বকেয়া গ্যাস বিল না দেয়ায় আরো ৩ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো জানান, ২১ জন গ্রাহকের কাছে তিতাস গ্যাস ট্রন্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ২৩ লাখ টাকা পাওনা রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।