Logo
HEL [tta_listen_btn]

ভূঁইগড়ে কার্টন কারখানায় অগ্নিকান্ড

ভূঁইগড়ে কার্টন কারখানায় অগ্নিকান্ড

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার একটি কার্টন ও গার্মেন্টসের ওয়েস্টেজ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারি) দুপুর দেড়টার দিকে ভূঁইগড় এলাকায় শিকদার পাম্পের পেছনে হাসিব এন্টারপ্রাইজ নামের ইই কারখানায় অগ্নিকান্ডেরঘটনা ঘটে।এসময় পাশে থাকা ৫টি বসতঘরও পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার ভুঁইগড় এলাকায় এ অগ্নিকাÐ ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রুহুল আমিন মোল্লা বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব বলেন, অগ্নিকান্ডে কারখানার প্রায় ৭০ লাখ টাকার মেশিনারিজ, কাপড় ও কাগজ পুড়ে গেছে। আগুনে ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com