আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার থেকে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃতএকটি এ্যাম্বুলেন্সও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে র্যাব-১১ এর সহকারি পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার হোমনার গানিয়ারচর এলাকার শাহ আলমের ছেলে মো. সাইদুল (৩২) এবং কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁও এলাকার আলী হোসেনের ছেলে মুন্না হোসেন সহিদ (২৫)। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বুধবার (৮ ফেব্রæয়ারি) বিকেলে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়- বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের মাদক আইনে মামলা দিয়ে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।