Logo
HEL [tta_listen_btn]

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা
সাংবাদিক সাইফুল ইসলাম সজিবকে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী সালাউদ্দিন গং কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক সজিবকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হত্যার উদ্দেশ্যেই চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিনসহ ৭ জন সজিবকে অপহরণ করেছিল। অপহরণের পর অমানবিক নির্যাতন করে ওই সন্ত্রাসীরা মুক্তিপণ আদায় করেছে। ঘটনার পর তাৎক্ষনিক বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম সংগীয় ফোর্স নিয়ে ৪ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এজন্য আইনশৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়। অন্য সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা।
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তোতার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার চীফ রিপোর্টার আবু সাইদ কাদেরী, নারায়ণগঞ্জ সংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সহিদুল ইসলাম, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, এনএএন টিভির প্রতিনিধি বদিরুজ্জামান রতন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com