দেশের আলো ডেক্স
মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ওবায়দুল হক ওরফে লাজু (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতারকৃত লাজু রংপুরের পীরগাছা থানার অনন্তরাম (রামজরা) এলাকার মৃত আ. গফুরের ছেলে। শনিবার (১১ ফেব্রæয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১০ ফেব্রæয়ারি) গভীর রাতে যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর সিও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকার শাহজাহানপুর থানায় ২০১৬ সালের ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৪ মাস জেল খেটে ২০১৬ সালে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোনো শুনানিতে হাজির হয়নি। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে আদালত তাকে ৭ বছরের কারাদন্ড দেন। জামিনের পর থেকে গ্রেফতারকৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।