আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার লক্ষবরদী এলাকার সৌদিয়া টেক্সটাইলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি রাত প্রায় ১২টার দিকে সৌদিয়া টেক্সটাইল মিলস এর শ্রমিকরা কাপড় তৈরি করার মেশিন বন্ধ করে রাতের খাবারের জন্য বিরতিতে যায়। হঠাৎ করে কারখানার ভিতরে সুইচসার্কিট থেকে আগুন লেগে যায় এবং মিলে আগুন ছড়িয়ে পরে। আশপাশের লোকজন আগুন দেখে নিভানোর চেষ্টা করে এবং মসজিদের মাইক দিয়ে মাইকিং করে সবাইকে জানিয়ে দেয়া হয়। মিলের মালিক খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তাৎক্ষণিক খবর দেয়। আগুনে টেক্সটাইল মিলস কারখানার তৈরি করা কাপড়, সুতা, মেশিনসহ কারখানার প্রায় সব কিছুই পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী ও মালিকপক্ষ বিনীয়া আক্তার জানায়, আগুনে কারখানার প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনার ক্ষতিপূরণ প্রায় ৫০ লাখ টাকার মতো হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।