Logo
HEL [tta_listen_btn]

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

দেশের আলো ডেক্স
কুমিল্লায় কিশোরের ছুরিকাঘাতে রাজিব (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ ফেব্রæয়ারি) রাতে নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।রাজিব (১৯) রংপুর জেলার বাসিন্দা। গোবিন্দপুর পশ্চিমপাড়ার কাজী ইউসুফ মিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি। এদিকে খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকও একই এলাকার ভাড়াটিয়া। তার নাম মো. রাব্বি (১৭)। জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে রাব্বি ছুরিকাঘাত করে রাজিবকে। একাধিক ছুরিকাঘাতে রাজিব মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com