দেশের আলো ডেক্স
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে লুডু খেলা নিয়ে দ্ব›েদ্ব বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. হেলাল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত হেলালের নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে লুডু খেলা নিয়ে দ্ব›েদ্ব বন্ধুকে খুনের ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।