নিজস্ব সংবাদদাতা
স¤প্রতি ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী ও পিরোজপুরের মঠবাড়িয়ায় মতুয়া সম্মেলনে হামলাসহ সারাদেশে অব্যাহত সা¤প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ ভাঙ্গচুর, ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সম্পাদক মন্ডলীর সদস্য অসিম বড়ুয়া, জেলার সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, সোনারগাঁ উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সহ-সভাপতি রতন মন্ডল, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সহ-সভাপতি নারায়ন বর্মন, সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক কার্তিক সুত্রধর, সিদ্ধিরগঞ্জ ঐক্য পরিষদের সদস্য সচিব নারায়ন দাস, জেলার কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগরের সহ- সভাপতি মনোতোষ হালদার বেনু, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, সুমন সাহা, ভোলানাথ পোদ্দার, বিপ্লব ঘোষ মনা, বন্দর উপজেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সোনারগাঁ পুজা পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, ফতুল্লা থান পূজা পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, জেলা পূজা পরিষদের নেতা সুশীল দাস, উত্তম সাহা, কৃষ্ণ আচার্য্য, ঐক্য পরিষদের নেতা তপন ঘোষ, তপন গোপ সাধু, বিপ্লব কুন্ডু, পংকজ রায়, মিঠু ব্যানার্জী, বিকাশ সাহা, সুমন সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, রূপগঞ্জ সভাপতি বাবুল শীল, সম্পাদক প্রণব পাল, বন্দরের সভাপতি তুলশী ঘোষ, সম্পাদক জিতু দাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি গোপাল বর্মন, সঞ্জয় পোদ্দার প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।