ফতুল্লা সংবাদদাতা
কলকারখানা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে কাজে যোগ দিলো প্যারাডাইজ কেবলসের ২শ’ ৬৫ জন শ্রমিক। গত ৪ দিন শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবৈধ লে-অফের বিরুদ্ধে কারখানার সামনে প্রধান গেটের সামনে বিক্ষোভ করেন। পরবর্তীতে ৭ ফেব্রæয়ারি কলকারখানা প্রতিষ্ঠানের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যার পেক্ষিতে ৯ ফেব্রæয়ারি ত্রি-পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয়। কলকারখানা প্রতিষ্ঠানের জেষ্ঠ কর্মকর্তা ওমর ফারুকের নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ দীর্ঘ আলোচনা শেষে কলকারখানা প্রতিষ্ঠান বিভাগ লে-অফ অবৈধ বলে ঘোষণা দেন এবং শনিবার কারখানাটি সম্পূর্ণ রূপে খুলে দেয়ার নির্দেশ দেন। সাথে সকল শ্রমিককে কাজে যোগদানের নির্দেশ দেয়া হয়।এরপূর্বে ৭ ফেব্রæয়ারি বকেয়া ১৮ মাসের বেতন বাকি রেখে কারখানার এসবিএস বিল্ডিংয়ের ৬৫ জন শ্রমিকের অনুকুলে লে-অফ নোটিশ প্রদান করেন কারখানা কর্তৃপক্ষ ।
লে-অফ প্রত্যাহারের দাবিতে সকাল ৮টা থেকে কাজে যোগ না দিয়েই কারখানার প্রধান গেটের সামনেই বিক্ষোভ করতে থাকেন আড়াইশ’ শ্রমিক। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় অংশ নেন শ্রমিক নেতৃবৃন্দ। সেখানে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদের কারখানার মালিক দীর্ঘদিন যাবতই আমাদেরকে ন্যায্য অধিকার হতে বঞ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন। আমাদের ১৮ মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। প্রতি মাসেই বেতন নিয়ে ঘুরোঘুরি করে। ওভারটাইম নেই, ৪ বছর যাবত ইনক্রিমেন্ট নেই, বেতন বাড়ছেনা অন্যদিকে দ্রব্যমূল্যেরে দাম বাড়ছে জীবন-জীবিকার ব্যয় বাড়ছে।আমরা কঠিন সময় পার করছি। কারখানা কর্তৃপক্ষ যদি আমাদের না রাখতে চান তাহলে আমাদেরকে বিদায় করে দিক। কিন্তুপাওনাদি প্রদান নাকরেই আমাদেরকে শুন্য হাতে বাড়ি পাঠাতে চায় কিন্তু আমরা কোনভাবেই মালিকের অন্যায় মেনে নেবো না। লে-অফ করতে হলে আমাদের বকেয়া ১৮ মাসের বেতন পরিশোধ করতে হবে। আমাদের নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেই সকল সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিলে আমরা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবো। দীর্ঘ আলোচনা হলেও কোন সমাধানে পৌঁছাতে ব্যর্থ হন মালিক-শ্রমিক পক্ষ। পরবর্তীতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে চাষাঢ়ায় উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন। কারখানায় প্রবেশের পূর্বে প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপত্বিতে সেখানে শ্রমিক নেতা মন্টু ঘোষের নেতৃত্বে শ্রমিক নেতা ইকবাল হোসেন, এম এ শাহিন, প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাজমুল, সহ-সভাপতি মো. সেলিমসহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এ বিজয় সত্যের বিজয় ও শ্রমিক শ্রেণির বিজয় হয়েছে বলে উল্লেখ করেন এবং সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান। মালিকের যেকোন অন্যায় রাজপথেই মোকাবেলা করা হবে বলে অঙ্গীকার করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।