Logo
HEL [tta_listen_btn]

বন্দরে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

বন্দরে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

বন্দর সংবাদদাতা
বন্দরে মুরগীর খামারে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে রেদওয়ান (১৮) নামে এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রæয়ারি) সকাল ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওয়েল্ডিং শ্রমিক রেদওয়ান বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দাস্থ বেপারীপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। এলাকাবাসীর মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, ওয়েল্ডিং শ্রমিক রেদওয়ান শুক্রবার সকালে ফরাজিকান্দা এলাকার জনৈক আরিফ মিয়ার মুরগীর খামারে কাজ করতে আসে। পরে অসাবধানতা বসত মুরগীর খামারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় ওয়েল্ডিং শ্রমিক রেদওয়ানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পিতা মফিজুল ইসলাম বাদি হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট লিখিত আবেদন করে। পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com