নিজস্ব সংবাদদাতা
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহŸায়ক মফিজুল ইসলামের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত মফিজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১১ ফেব্রæয়ারি) চানমারীস্থ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ২০১৪ সালের ১১ ফেব্রæয়ারি সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মফিজুল ইসলাম। তিনি মাত্র ২০ বছর বয়সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন এবং আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল ব্যক্তি জীবনে নির্লোভ এই রাজনীতিকের।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।