রূপগঞ্জসংবাদদাতা
রূপগঞ্জে মো. মামুন খাঁ (৪০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১০ ফেব্রæয়ারি) ভোরে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. মামুন খাঁ নড়াইল জেলার নড়াগাতী থানার দক্ষিণবিলফর গ্রামের এজ্জাদ খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। অধিনায়কআরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত মো. মামুন খাঁর বিরুদ্ধে নড়াইল জেলা নড়াগাতী থানায় ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। ওই মামলায়গ্রেফতার হয়ে সে জামিনে মুক্তি পায়। পরে সে মামলার হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এরপর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।