সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা –
সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃতা কিশোরীকে ৩৩ দিন পর রাজবাড়ি জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ ফেব্রæয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ি জেলার পাংশা থানার চর আফরা গ্রামের সোহান (২২) ও রাসেল (৩৬)।
মামলার বাদি মো. শাহ কামাল জানান, তিনি সপরিবারে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় থাকেন। তার মেয়ে সোনারগাঁ থানার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মহিমা (১৩) কে একই এলাকার ভাড়াটিয়া সুজন মানিকের ছেলে সোহান ফেসবুক ও মোবাইল ফোনে উত্ত্যক্ত করতো। বিয়ের প্রস্তাবও দিয়েছিল। এতে রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার পথে ৮ জানুয়ারি মহিমাকে অপহরণ করা হয়। এঘটনায় মো. সুজন মানিক, মো. সোহান, তানিয়া ও রাসেলের নাম উল্লেখসহঅজ্ঞাত ৩ জনকে আসামী করে ৬ ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ মামলা করেন শাহ কামাল। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (১০ ফেব্রæয়ারি) রাজবাড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোহান ও রাসেলকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করা হয়। মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।