Logo
HEL [tta_listen_btn]

৩ শিশুকে নির্যাতন…. মেয়র হালিমের আগাম জামিন

৩ শিশুকে নির্যাতন…. মেয়র হালিমের আগাম জামিন

আড়াউহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় চুরির অপবাদে ৩ শিশুকে নির্যাতনের পর শিশুদের চুল কেটে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামী গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সিকদার হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। সোমবার (১৩ ফেব্রæয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন। ডেপুটি অ্যাটর্নী জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ ফেব্রæয়ারি হাত বেঁধে ৩ শিশুকে নির্যাতনের অভিযোগ উঠে আড়াইহাজার পৌরসভার মেয়র হালিম শিকদারের বিরুদ্ধে। প্রসঙ্গত, আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে গোপালদী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) সকালে মক্তব থেকে যাওয়ার পথে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকানাধীন সিকদার সাইজিংয়ের সামনে থেকে পড়ে থাকা কয়েকটি নাটবল্টু নিয়ে খেলছিল। এসময় মেয়র তার লোকজন দিয়ে তাদের ধরে এনে হাত বেঁধে দু’ঘণ্টা আটক রেখে মারধর করেন। পরে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়া হয়। এঘটনায় ৭ ফেব্রæয়ারি নির্যাতিত এক শিশুর বাবা রামচন্দ্রী এলাকার জজ মিয়ার ছেলে রমজান বাদি হয়ে শিশু আইনে মামলা করেন। মামলায় রামচন্দ্রী এলাকার মৃত রওশন আলী সিকদারের ছেলে গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিকদার, একই এলাকার মৃত জীবন শীলের ছেলে উৎপল শীল ও দ্বীপক শীল ও খাসেরকান্দী এলাকার মৃত বেনু মেম্বারের ছেলে ফারুককে আসামী করা হয়। এদের মধ্যে ফারুক ও দ্বীপককে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com