বন্দর সংবাদদাতা
বন্দরে গৃহবধূ আকলিমা বেগম (২৪) এর লাশ উদ্ধারের ৪ দিন পর স্বামী আমির হোসেন (২৯) কে গ্রেফতার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) দুপুরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন উল্লেখিত এলাকার মৃত আলীনূর মিয়ার ছেলে। গৃহবধূ আকলিমা হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় বোন তাছলিমা বেগম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে আমির হোসেনকে আসামী করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। এরআগে ৯ ফেব্রæয়ারি রাত ১০টা থেকে ১০ ফেব্রæয়ারি সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার দক্ষিণ বারপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ আকলিমা বেগম বন্দর উপজেলার ফনকুল এলাকার তারা মিয়ার মেয়ে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আমির হোসেন থানা হাজতে আটক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। মামলার বাদিনী সূত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফুনকুল জসিরপাড় এলাকার তারা মিয়ার মেয়ে আকলিমার সাথে একই ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকার মৃত আলীনূর মিয়ার ছেলে আমির হোসেনের বিবাহ হয়। তাদের সংসার জীবনে কোন সন্তানাধী ছিল না। বোনের সুখের কথা চিন্তা করে বাদিনীর খালা আমেনা বেগমের নিকট থেকে হাওলাদ করে নগদ ২ লাখ টাকা ও ১০ মাস পূর্বে পল্লীমঙ্গল এনজিও সোনারগাঁ শাখা হতে ৩ লাখ টাকা লোন তুলে দেয়া হয় আমির হোসেনকে পিকআপ গাড়ি কেনার জন্য।যার মাসিক কিস্তি ২২ হাজার ৫শ’ টাকা। লোনের টাকা ও হাওলাদের টাকা পরিশোধকে কেন্দ্র করে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রæয়ারি বাদিনীর বোন আকলিমা বেগম ও তার বোন জামাই আমির হোসেন রাত ১০টায় খাবার খেয়ে তাদের নিজ ঘরে ঘুমিয়ে পরে। প্রতিদিনের ন্যায় আমার বোন জামাই আমির হোসেন দিবাগত রাত সাড়ে ৩টায় পিকআপ গাড়ি চালানোর জন্য বসত ঘর থেকে বের হওয়ার সময় ঘরের বাইরে দিয়ে ছিটকানি আটকিয়ে চলে যায়। পরবর্তীতে ১০ ফেব্রæয়ারী সকাল ১০টায় বাদিনীর বোনের প্রতিবেশী মাজেদা বেগম গৃহবধূ আকলিমা বেগমের ঘর বন্ধ দেখতে পেয়ে বাইরে থেকে দরজা খুলে গৃহবধূ আকলিমাকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে আশপাশের লোকজনদের ডেকে আনে। সে সাথে বাদিনীর বোন জামাইকে জানায়, আকলিমা আর নেই। পরে এলাকাবাসী বিষয়টি কামতাল তদন্ত কেন্দ্র পুলিশকে অবগত করলে খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার ৪ দিন পর মঙ্গলবার দুপুরে দক্ষিণ বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্বামী আমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।