Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে গৃহবধূ আঁখি নিখোঁজ  – স্বামীসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সোনারগাঁয়ে গৃহবধূ আঁখি নিখোঁজ  – স্বামীসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে আঁখি নামে এক গৃহবধূকে অপহরণ ও মেরে ফেলার হুমকির অভিযোগ তুলে স্বামী শরিফ (৩০) সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ আঁখির মা নুরী বেগম। অভিযুক্তরা হলো,গৃহবধূ আঁখিরস্বামী মো. শরিফ (৩০), সেলিনা (৫০), রেশমা (২৬) ও লাখি আক্তার (২৬)। আঁখি সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার আলী হোসেনের মেয়ে। নুরী বেগম অভিযোগে উল্লেখ করেন, আমার মেয়ে আঁখির সাথে বিবাদি শরিফের প্রেমের সম্পর্ক হলে প্রায় ৪ মাস পূর্বে বিবাদি আমার মেয়েকে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ করে। বিবাহের পর আমার মেয়ে শরিফকে নিয়ে আমার বাড়িতে বসবাস করতো এবং আমার বাড়িতে আসা যাওয়া করতো। শরিফ আমার মেয়েকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিবাহ করে। আমার মেয়ে উক্ত বিষয়ে জানতে পেরে মৌখিকভাবে প্রতিবাদ করলে শরিফ মোবাইল ফোনে আমার সাথে কথা বলে দ্বিতীয় বিবাহের কথা অস্বীকার করে। একপর্যায়ে শরিফ মোবাইল ফোনে কথা বলার পর সে আমার বাসায় এসে আমার মেয়েকে নিয়েভাড়া বাসায় বসবাস করবে বলে ৬ ফেব্রæয়ারি বেলা আনুমানিক ২টার দিকে আমার মেয়েকে নিয়ে বাসা হতে বের হয়ে যায়। আমার মেয়ে শরিফের সাথে চলে যাওয়ার পর আমার মেয়ের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৯২-৮৮৫৭২৮ হইতে ম্যাসেজ ভয়েজ রেকর্ডের মাধ্যমে ও লিখিত ভাবে জানায় যে, শরিফ তাকে প্রচন্ড মারধর করছে ও অনেক কষ্টে আছে।এরপর থেকে আমার মেয়ের আর কোন খোঁজ পাচ্ছি না। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপ-পরিদর্শক জয়ন্ত মজুমদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com