ফতুল্লা সংবাদদাতা
তুরস্কে ভূমিকম্পে দুগর্ত জনগণের জন্য দূতাবাসের চাহিদা অনুযায়ী জেনারেটর, কম্বল, স্যানেটারি ন্যাপকিন, ডায়াপার ও বিস্কুট প্রেরণ করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ। বুধবার (১৫ ফেব্রæয়ারি) বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসে এসব সামগ্রী প্রেরণ করেন টিম খোরশেদ। এরআগে কয়েকদিন ধরে সামর্থ্যবানদের সহযোগিতায় টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, যখন এই ভূমিকম্পের খবর পাই তখনই গণমাধ্যমের দিকে চোখ রাখি। ধীরে ধীরে মানবিক এ সংকট আমাদের চোখের কোনে অশ্রæ এনে দেয়। পৃথিবীর এক প্রান্ত থেকে সামান্য এই সহযোগিতা যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের ভালো লাগবে এই ভেবে আমি কয়েকজন সামর্থ্যবানের সহায়তায় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। তুরস্কের পাশাপাশি সিরিয়ায় সংকট প্রকট। সেখানে যেন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া যায় সেজন্য আমি সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাই। এদিকে মাসদাইরে কাউন্সিলর খোরশেদের কার্যালয়ে সকালে টিম খোরশেদের সদস্য হাফেজ শিব্বির সহায়তা সামগ্রী প্রেরণের পূর্বে সেখানে নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন এবং দুর্গতদের জন্যও দোয়া করেন। পরে সেখান থেকে মালামাল নিয়ে রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন, টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, রানা মজিব, নাজমুল কবির নাহিদ, শতকত খন্দকার, হাফেজ শিব্বীর, হিরাশিকো, মো. শহীদ, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, নাইমুল খন্দকার বাবু, আল-আমিন খান, হাফেজ রিয়াদুর রহমান রিয়াজ, মাসুদ আহমেদ, নীরব, রাজু, হাশেম ও টিম সচিব আলী সাবাব টিপু।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।