বন্দর সংবাদদাতা
বন্দরে এক রাতে সৌদি আরব প্রবাসীর বাড়ি ওডকইয়ার্ডে দুঃসাহসিক চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাতনামা চোরের দল বাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্ট্রিলের আলমারীর লকার ভেঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, হাতঘড়ি ও বসত ঘরে রক্ষিত পরিধানের কাপড় চুরি করে নিয়ে যায়। অন্যদিকে, চোরের দল কৌশলে সাদমান শাহারিয়ার শিপিং লাইন ডকইয়ার্ডে প্রবেশ করে ৩টি অক্সিজেনের ভরা বোতল ও ৩ পিস লোহার এঙ্গেল চুরি করে ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করে পালিয়ে যায়। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) দিবাগত রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর ও বন্দর উপজেলার আইসতলাস্থ সাবদী এলাকায় এ দু’টি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ডকইয়ার্ড কর্তৃপক্ষের ম্যানেজার নজরুল ইসলাম বাদি হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে। অপরদিকে, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে ক্ষতিগ্রস্থের পরিবার। চুরির ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সৌদি প্রবাসী কবির মিয়ার ছোট ভাই মিলন জানান, বাড়িতে কেউ না থাকার সুবাদে অজ্ঞাত চোরের দল ভেন্টিলেটর ভেঙ্গে কৌশলে ঘরে প্রবেশ করে। পরে ঘরে রক্ষিত নগদ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ঘড়ি ও কাপড় চুরি করে নিয়ে যায়। ডকইয়ার্ড ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৪টার দিকে অজ্ঞাতনামা চোরের দল কৌশলে ডকইয়ার্ডে প্রবেশ করে ৩টি ভরা অক্সিজেনের বোতল (যার মল্য ৩০ হাজার টাকা) ও ৩পিস লোহার এঙ্গেল (যার মল্য ২০ হাজার টাকা) চুরি করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগটি দু’টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।