বন্দর সংবাদদাতা
যথাযোগ্য মর্যাদায় বন্দরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বন্দরউপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জাফর, ইন্সট্রাক্টর মোসাম্মৎ নাসরিন জাহান পপি, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা সহকারি মৎস্য অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ।প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম লাকি, কলাগাছিয়া ইউনিয়নের সচিব আব্দুল লতিফ, মদনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহিদুর রহমান, ধামগড় ইউনিয়ন পরিষদের সচিব মো. হাসানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।