Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যামামলা -ফাঁসির আসামী নাজিম গ্রেফতার

রূপগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যামামলা -ফাঁসির আসামী নাজিম গ্রেফতার

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. নাজিম উদ্দিন (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) রাজধানীর ধামরাই থানার ডেমরান হাটিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, ২০০৬ সালের১৩ জানুয়ারি আসামী মো. নাজিম উদ্দিন শিশু ভিকটিমকে ধর্ষণ পূর্বক শ্বাসরোধে হত্যা করে। পরে ১৪ জানুয়ারি রূপগঞ্জ থানার বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরের দিন ভিকটিমের মা ছালেহা বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামী মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com