ফতুল্লা সংবাদদাতা
২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মমতাজ (৫৭) কে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটির দাবি, মাদক দ্রব্য আইনে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন।ফতুল্লার পঞ্চবটি এলাকায় মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি)দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি পঞ্চবটি এলাকার বাসিন্দা আলম চাঁনের ছেলে।
র্যাব জানান, ২০০৬ সালের ১৮ আগস্ট মমতাজ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ২ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।