ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জে ১৫ হাজার ৩শ’ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। বুধবার (১৫ ফেব্রæয়ারি) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বেধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী ১টি যাত্রীবাহী বাস ও ৩টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ১৫ হাজার ৩শ’ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার উপ-সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। তিনি আরও বলেন, পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা ও উপ-সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।