আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। তাদের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হলো, মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা গ্রামের মৃত ললু মিয়ার ছেলে মো. রহিচ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পাহাড়চন্দ্রপুর এলাকার ধন মিয়ার মেয়ে মোসা. আমেনা (২৫)।
র্যাব-১১ এর সহকারি পরিচালক (সিনিয়র এএসপি) মো. সম্রাট তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।