Logo
HEL [tta_listen_btn]

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

দেশের আলো ডেক্স
গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে ১শ’ ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার (১৫ ফেব্রæয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের গোপালপুর থানার চক কাশি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সবুজ মিয়া (২১) ও ময়মনসিংহের ত্রিশাল থানার বাওয়ালিয়া পাড়া এলাকার মৃত জবান আলীর ছেলে মো. সুলতান মিয়া (৩২)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান বলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বাসা ভাড়া থাকেন সবুজ ও সুলতান। সেখানে থেকে তারা মাদক বিক্রি করতো। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com