Logo
HEL [tta_listen_btn]

ভাগায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি

ভাগায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি

নিজস্ব সংবাদদাতা
দোকানে ব্রয়লার মুরগি কেটে বিক্রি করতে দেখা যাচ্ছে। গরু ও খাসির মাংসের পাশাপাশি ঝুলিয়ে রাখা হয়েছে মুরগির মাংসও।ব্রয়লার মুরগি সাধারণত দেড় ২ কেজির ওপরে হয়। দাম বাড়ায় অনেকেই গোটা মুরগি কিনতে না পেরেছোট মুরগি নিতে চান। তাদের সুবিধার্থেই মুরগি কেটে কেটে বিক্রি করা হচ্ছে। বাজারে বেড়েছে সব জাতের মুরগির দাম। এছাড়াও বাজারে বাড়তি ডিমের দামও।নি¤œ ও নি¤œমধ্য আয়ের পাশাপাশি মধ্য আয়ের মানুষের পরিবারের মাংসের চাহিদা মেটানো ব্রয়লার মুরগির প্রতিকেজি ২শ’ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লাল মুরগির ডিম বাজারে প্রতি হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার (১৫ ফেব্রæয়ারি) শহরের দ্বিগুবাবুর বাজার, মাসদাইর বাজারসহ বেশ কয়েকটি বাজারে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এসময় বাজারে কসাইয়ের দোকানে ব্রয়লার মুরগি কেটে বিক্রি করতে দেখা গেছে। গরু ও খাসির মাংসের পাশাপাশি ঝুলিয়ে রাখা হয়েছে মুরগির মাংসও। শহরের মাসদাইর বাজার এলাকার মাংস বিক্রেতা জসীম জানান, বড় সাইজের ব্রয়লার মুরগিগুলো আমরা কেটে বিক্রি করছি। ব্রয়লার মুরগি সাধারণত দেড় ২ কেজির ওপরেই হয়। দাম বাড়ায় অনেকেই গোটা মুরগি কিনেন না। ছোট মুরগি নিতে চায়। তাদের সুবিধার্থেই আমরা মুরগি কেটে বিক্রি করছি। এছাড়াও বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পাকিস্তানী কক বা সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৩শ’ ২০ টাকা কেজি দরে। দেশি মুরগি প্রতিকেজি ৪শ’ ৪০ থেকে ৪শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতারা বলছেন, শীতের সময় মুরগির দাম বেশি থাকে। তবে হঠাৎ পাইকারী বেশি দামে কিনতে হচ্ছে তাই খুচরা ক্রেতাদের ওপর বাড়তি চাপ যাচ্ছে। বাজারের ডিমের দোকানগুলোতে ঘুরে দেখ যায়, প্রতি হালি লাল মুরগির ডিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি মুরগির ডিম ৬০ থেকে ৭০ এবং হাঁসের ডিম ৫০ থেকে ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতা হালিম মোল্লা জানান, বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি। আপাতত ডিমের দাম একটু বেশি। কবে নাগাদ দাম কমবে বলা যাচ্ছেনা। বাজারে গরুর মাংস ৭শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খাসির মাংস প্রতিকেজি ৮শ’ থেকে ৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com