ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় এক নারী শিক্ষানবিশ আইনজীবী (৩৭) কে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে ঐ শিক্ষানবিশ আইনজীবী বাদি হয়ে ফতুল্লা থানার মুসলিমনগরের মৃত চান মিয়ার পুত্র মজিবুর রহমান (৫২) কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এরআগে বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার নরসিংপুর সাকিনস্থ প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। মামলায় উল্লেখ করা হয়, বাদি একজন শিক্ষানবিশ নারী আইনজীবী। সে সুবাদে সে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত একটি মামলার তদারকি করে আসছিলো। সে কারণে অভিযুক্তরা তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিলো। বৃহস্পতিবার দুপুর একটার দিকে বাদি তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রিকশা দিয়ে যাওয়ার পথে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত মজিবুর রহমান বাদির ওড়না ধরে টান দেয়। এতে করে বাদি গলায় ও ঘাড়ে আঘাত পেয়ে রিকশা থেকে নেমে পরে। এসময় অভিযুক্ত মজিবুর রহমান বাদি কে জড়িয়ে ধরার চেষ্টা করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। একপর্যায়ে বাদি ডাক চিৎকার করলে তার চাচাতো ভাবী জান্নাতুল খাতুনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে মজিবুর রহমান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানায়, যৌন নিপীড়নের দায়ে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।