সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা চক্রের হোতা মো. সেলিম শিকদার (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত সেলিম দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মদ ও গাঁজার চালান এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তিনি সাধারণত প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে গাঁজা নিয়ে আসতো। সেলিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।