Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান – ২ হাজার ৭শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান – ২ হাজার ৭শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের মুসলিমনগর আবাসিক এলাকায় ২ হাজার ৭শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ ফেব্রæয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মো. নোমানের নেতৃত্বে এই এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মুসলিমনগর আবাসিক এলাকায় প্রায় সাড়ে ৪ কিলোমিটার বিস্তৃত ৩টি পয়েন্ট থেকে ১ হাজার ১শ’ পরিবারের ২ হাজার ৭শ’ অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নারায়ণগঞ্জের উপ-ব্যবস্থাপক শাকিল মন্ডল বলেন, অবৈধ সংযোগ প্রদানকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com