আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী চকের বাড়ি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে কৃষক হাবিবুল্লার বাড়িতেশুক্রবার (১৭ ফেব্রæয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।নগদটাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল।
জানাযায়, শুক্রবার রাতে ৮/১০ জনের ডাকাত দল কৃষক হাবিবুল্লার চৌচালা টিনের ঘরের কাঠের জানালা দিয়ে কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পাঁ বেধে ফেলে। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং ৩টি মোবাইল সেট নিয়ে যায়। ওই রাতে কৃষক হাবিবুল্লাহ চরমোনাই মাহফিলে ছিলেন বলে স্বজনরা জানান। এছাড়াও একই রাতে হাইজাদী ইউনিয়নের ইলমদী বাগ এলাকায় শ্রমিকবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কয়েকদিন যাবত আড়াইহাজারে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান,এ ডাকাতির ব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।