Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে মাদকসহ  আলী নুর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদকসহ  আলী নুর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
ইয়াবা ও গাঁজাসহ মো. আলী নুর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (১৮ ফেব্রæয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়ার মো. শমসের আলীর ছেলে। র‌্যাব-১১ এর এএসপি মো. মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, শনিবার শিমরাইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬শ’ ৭৩ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজাসহ আলী নুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. আলী নুরের বিরুদ্ধে ইতোপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় ৩টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com