Logo
HEL [tta_listen_btn]

ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লা সংবাদদাতা
সর্বনি¤œ মজুরি ৮ হাজার টাকা, বকেয়া মজুরি পরিশোধ, শ্রম আইন অনুযায়ী ৭ কর্মদিবসে বেতন পরিশোধসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে রোববার(১৯ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও জেলা শহরে মিছিল করে ফতুল্লা থানার লালপুরে অবস্থিত ফতুল্লা ফেব্রিকস লিমিটেড এর শ্রমিকেরা। গার্মেন্টস শ্রমিক ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি শ্রমিক জননেতা সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খান, কারখানার শ্রমিক রায়হান, নাঈম, মাসুদ রানা। নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার ঘোষিত ২০১৮ সালের প্রায় সাড়ে ৪ বছর পূর্বে নি¤œতম মজুরি এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। শ্রম আইন অনুযায়ী নিয়মিত প্রতিমাসে ৭ কর্ম দিবসে বেতন পরিশোধ করেন না। স্ব-বেতনে মাতৃত্বকালীন সুবিধা নারী শ্রমিকদের প্রদান করে না।বছর শেষ হলে অর্জিত ছুটির টাকা পরিশোধ করেন না। এই গার্মেন্টস এর মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী অনুসরণ না করেন কারখানা পরিচালনা। নেতৃবৃন্দ আরো বলেন, কারখানার সকল শ্রমিকদের নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান থেকে বিরত থাকে মালিক কর্তৃপক্ষ। কারখানার নারী শ্রমিকদের রাত্রিকালীন ডিউটি অতিরিক্ত, শ্রমিক অসুস্থ হলে ছুটি দেয় না এবং নিয়মমাফিক শ্রমিকরা ছুটি কাটাতে চাইলে মালিক কর্তৃপক্ষ ছুটি প্রদান করের না। ৩ বছর যাবৎ শ্রমিকের ইনক্রিমেন্ট বৃদ্ধি করেন নাই। মালিক কর্তৃপক্ষ বেআইনিভাবে যখন তখন যেকোনো সময় শ্রমিক ছাঁটাই করে শ্রমিকের অধিকার বঞ্চিত করে। শ্রমিকেরা তাদের সংকট নিরসনের জন্য মালিক কর্তৃপক্ষ বরাবর বিভিন্নভাবে অভিযোগ জানিয়েছে তারপরও মালিক কর্তৃপক্ষ সংকট সমাধান করেন না এবং শ্রমিকের বেতন পরিশোধ করে বিলম্ব করেন। শ্রমিকেরা বাধ্য হয়ে আন্দোলন সংগ্রাম করে নিয়মতান্ত্রিকভাবে।
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে বাংলাদেশে সকল নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় শ্রমিকের বেচে থাকা কষ্ট সাধ্য হয়ে গেছে। তাই সরকার, প্রশাসন এবং শ্রমদপ্তরের কর্মকর্তাদের কাছে আহবান জানান অবিলম্বে শ্রমিকদের সংকট দ্রæত নিরসনের জন্য বকেয়া মজুরি পরিশোধ সহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করার আহবান জানান। দাবি আদায় না হলে কারখানার শ্রমিকেরা লাগাতার আন্দোলন সংগ্রাম করবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com