Logo
HEL [tta_listen_btn]

মোবাইল ফোনে রমরমা মাদকব্যবসা

মোবাইল ফোনে রমরমা মাদকব্যবসা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
মোবাইল ফোনে অর্ডার দিয়ে ঘরে বসেই মাদক পেয়ে যাচ্ছেন মাদকাসক্তরা। আবার ব্যবসায়ীরাও ফোন দিয়ে অর্ডার নিয়ে নিচ্ছেন। এই কৌশলেই এখনসিদ্ধিরগঞ্জে মাদক বিক্রি হচ্ছে। নতুন কৌশলে তারা প্রকাশ্যে মাঠে নেমে পড়েছে। ফোন করলেই সঠিক জায়গায় পৌঁছে যায় মাদক। মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক ব্যবসায়ীরা। সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত ডাকাতি, চাঁদাবাজী মামলার চিহ্নিত আসামী ও মাদক ব্যবসায়ী ইকবাল, রতন ওরফে কাইল্লা রতন, ফরহাদ ওরফে ফেন্সি ফরহাদ, সোর্স আলামিন, অয়ন, চান্দু ও তার স্ত্রী সুমীসহ আরও অনেকে সংঘবদ্ধভাবে মাদক কেনাবেচাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। বর্তমানে এখন নতুন কৌশলে তারা প্রকাশ্যে মাঠে নেমে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, এই চক্রটি দিন-রাত বীরদর্পে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। সন্ধ্যা হলেই সিদ্ধিরগঞ্জের মজিববাগ, মিজমিজি পাগলা বাড়ি, টি.সি রোড মোল্লা বাড়ির পাশে, বাতান পাড়া, হিরাঝিল, নতুন মহল্লা বালুর মাঠে, সি.আই খোলা কাঠেরপুল, মিজমিজি কেন্দ্রীয় বড় কবরস্থান রাস্তা, শিমরাইলসহ অসংখ্য স্পটে চলছে তাদের এই রমরমা মাদক ব্যবসা। তাদের এই মাদক ব্যবসায় বাধা দিলেই সেই ব্যক্তিকে নিয়ে চলে ষড়যন্ত্র। কখনো ডিবি কখনো পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি আবার কখনো মারধরের হুমকিও দেয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, বিশেষ করে এনসিসির ১নং ওয়ার্ডে অপরাধীদের তৎপরতায় আতঙ্কিত সাধারণ মানুষ। আর এই অপরাধীদের পৃথক পৃথক ভাবে নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর নামধারী বড় ভাই। তাদের কারণেই অল্প বয়সে যুবকদের হাতে লাগছে অপরাধের হাতকড়া। খাটছেন জেলও। অশান্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। তাদের এই নিয়মিত মাদক সেবনের থাবা থেকে বাদ পড়ছে না গরীব, অসহায় নিরীহ মানুষ। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। সিদ্ধিরগঞ্জসহ এর আশপাশের এলাকায় পাইকারী, খুচরা মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণ করছেন এই সিন্ডিকেট। স্থানীয় প্রশাসনের নিস্ক্রীয়তায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীরা। এই সকল অপরাধীরা প্রকাশ্যে বিচরণ করলেও রহস্যজনকভাবে নিশ্চুপ প্রশাসন। এদিকে মাদক ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা তৈরি হচ্ছে। দ্রæতই এই অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com