হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা গঠনের লক্ষ্যে ২৫ জন যুব পুরুষ ও মহিলার মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২০২২ সালের ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রোববার (১৯ ফেব্রæয়ারি) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ ও খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।