Logo
HEL [tta_listen_btn]

অটোচালক হত্যামামলা…….ঘাতক ইসমাইল বন্দরে গ্রেফতার

অটোচালক হত্যামামলা…….ঘাতক ইসমাইল বন্দরে গ্রেফতার

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর (২১) হত্যাকান্ডে মো. ইসমাইল হোসেন (৩৫) নামে আরও ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী একজন। রোববার (১৯ ফেব্রæয়ারি) বন্দর থানার কদমরসূলবাগ এলাক হতে তাকে গ্রেফতার করা হয়। এরআগে ১৪ ফেব্রæয়ারি মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরফে মঞ্জু (৪০) সহ অপর এক আসামী রমজান আলী (২২) কে গ্রেফতার করে র‌্যাব-১১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ইসমাইল হোসেন ওই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, ৬ ফেব্রæয়ারি বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া থেকে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর তার মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির সূত্র ধরে র‌্যাব-১১, সিপিসি-১, ছায়া তদন্ত শুরু করে ১৩ ফেব্রয়ারি দুপুর ১টার দিকে সোনারগাঁ থানার বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় আব্দুল্লাহ আল মনছুরের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই নৃশংস ক্লু-লেস হত্যাকান্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরফে মঞ্জু এবং ছিনতাইকৃত অটোরিকশা ব্যবসায়ী আসামী রমজান আলীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি ও অধিকতর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে বন্দর থানার কদমরসূলবাগ এলাকা হতে মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com