Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে তুলা কারখানায় অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে তুলা কারখানায় অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে তুলার দু’টি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ফেব্রæয়ারি) বিকেলে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে হৃদয় ইসলাম ও নুর হোসেনের মালিকানাধীন দু’টি তুলার কারখানা পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা দু’টিতে প্রচুর পরিমাণে তুলা ছিল। এর ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, বিকেলের দিকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তুলার কারখানায় থাকা দু’টি মেশিনের ঘর্ষণের ফলে সৃষ্ট স্পার্ক থেকে আগুনের এ ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ঠিকসময়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে ১৫ লাখ টাকার তুলা রক্ষা করতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com