সোনারগাঁ সংবাদদাতা
ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কাজের স্বীকৃতি হিসেবে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ পুরস্কার পেয়েছেন। সোমবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের মাসিক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ ওসি (তদন্ত) অফিসারের পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন। এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ,অতিরিক্ত ডিআইজি (অবস এন্ড ইন্টেলিজেন্স) টুটুল চক্রবর্তী (বিপিএম), পুলিশ সুপার আক্তারসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দউপস্থিত ছিলেন। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ বলেন, এ পুরস্কার আমার না। এ পুরস্কার জেলা পুলিশ সুপার ও ওসি সোনারগাঁয়ের। উনাদের নেতৃত্বে থানাবাসীর সেবা দিতে পাড়ায় আমি কৃতজ্ঞ।আগামীতে যেন আরো কাজ করতে পারি এজন্য আমি সকলের নিকট দোয়া চাই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।