সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁ থেকে উদ্ধারকৃত বস্তাবন্দী অর্ধগলিত লাশেল রহস্য উদঘাটন করেছে র্যাব-১১। মূলত ভিকটিম আব্দুল্লাহ আল মনছুরের অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত মো.আরিফ (২৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) র্যাব-১১ এর উপ-পরিচালক একেএম মুনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ৬ ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে ভিকটিম আব্দুল্লাহ আল মনছুর নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পরও তাকে পাওয়া না গেলে ভিকটিমের মা ছেমনা খাতুন ৯ ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত করতে গিয়ে ১৩ ফেব্রæয়ারি দুপুরে সোনারগাঁ সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকায় রাস্তার পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। যা দেখে ভিকটিমের আত্মীয়-স্বজন নিখোঁজ আব্দুল্লাহ আল মনসুর এর মৃতদেহ বলে শনাক্ত করে এবং সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, লাশ উদ্ধারের একদিন পরেই র্যাব মঞ্জু ও রমজান আলীকে গ্রেফতার করে। পরে এ হত্যাকান্ডে অংশগ্রহণকারী আরেক আসামী মো. ইসমাইল হোসেন (৩৫) কে ১৯ ফেব্রæয়ারি বন্দর কদমরসূলবাগ এলাক থেকে গ্রেফতার করা হয়। সর্বশেষ মঙ্গলবার হত্যার সাথে জড়িত অপর হত্যাকারী মো. আরিফকে ফেনী জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। সে ফেনী জেলায় ছদ্মনামে আত্মগোপন করেছিলো বলে জানায় র্যাব। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আরিফ উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।