Logo
HEL [tta_listen_btn]

হোমনায় শহীদ দিবস পালিত

হোমনায় শহীদ দিবস পালিত

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায়নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রæয়ারির প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বেদিতে সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আ. হক সরকার ও মো. কামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com