সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২) ও জাকারিয়া (৩৪)। তারা সবাই ওই বাসার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ৪ জনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।