নিজস্ব সংবাদদাতা
দেশের ইতিহাসে প্রথমবারের মতো রপ্তানী করা টি-শার্ট ও পোলো শার্টে বাংলা অক্ষর যুক্ত করলো নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানা। এখন থেকে মালয়েশিয়ার বাজারে রপ্তানী করা পাশাক প্রস্তুতকারকের ট্যাগগুলোতে মেড ইন বাংলাদেশ এর সঙ্গে বাংলা হরফে ‘বাংলাদেশে তৈরি’ লেখাটিও সংযুক্ত থাকবে। যা বাংলাদেশে এবারই প্রথম। এ বিষয়ে উইজডম অ্যাটায়ার্সের পরিচালক আক্তার হোসেন অপূর্ব বলেন, আমাদের এ অর্জন শুধু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাই নয়, এটি বাঙালিদের জন্য গর্বের উৎসও বটে। আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টার ফল দেশের একটি মাইলফলক তৈরি করেছে। যা বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে খোদাই হয়ে থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।