রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ জীবন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রæয়ারি) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন খালপাড় এলাকার জহির আলীর ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গোলাকান্দাইল ইউনিয়ন এলাকায় জীবন ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পাইকারি এবং খুচরা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জীবন মাদক বিক্রি করার জন্য খালপার এলাকায় অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে তাকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা চলমান রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।