সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতাসহ দু‘জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮শ’ ১৫ টাকা জব্দ করা হয়। গ্রেফতাকৃতরা হলো, চাঁদপুর জেলার ছেংগারচর থানার হাজীপুর গ্রামের মো. ছানা উল্লাহর ছেলে চোরাকারবারী চক্রের মূলহোতা মো. জুয়েল (২৯) ও একই জেলা ও থানার মান্দারতলী গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে জুয়েলের অন্যতম সহযোগী মোক্তার হোসেন (৩৫)। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি জানান, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮শ’ ১৫ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, এসকল মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।